চাকরি করেন তাদের কথা বিবেচনা করে 600 থেকে শুরু করে 1200 রিঙ্গিত  পর্যন্ত প্রতিমাসে দিবেন এই ঘোষণা দিয়েছেন। যেসকল মালয়েশিয়ার নাগরিকদের মাসিক বেতন চার হাজার রিংগিতের কম
তারা এই সুযোগটি পাবেন আগামী তিন মাস।

 এই সুযোগটা তিনটি ভাগ করেছেন মালয়েশিয়ার কোম্পানিগুলোকে :

১/ বড় কোম্পানি
 ২/ মাঝারি কোম্পানি
৩/  ছোট কোম্পানি

 বড় কোম্পানি
 যে সকল কারখানা তে শ্রমিক সংখ্যা 200 এর অধিক সে সকল কারখানা শ্রমিকদের আগামী তিন মাস যাবত ৬০০ রিঙিত করে দেবে মালয়েশিয়া সরকার।

  মাঝারি কোম্পানি
 যে সকল কোম্পানিতে শ্রমিকদের সংখ্যা 75 থেকে 200 এর নীচে সে সকল কোম্পানিকে মাঝারি কোম্পানি হিসেব করে ওইসকল কোম্পানির মালয়েশিয়ান শ্রমিকদের দেয়া হবে  ৮০০ রিঙ্গিত  করে আগামী তিন মাস।

 ছোট কোম্পানি
 যে সকল কোম্পানিতে শ্রমিকদের সংখ্যায় একজন থেকে শুরু করে 75 জন পর্যন্ত সকল কোম্পানিকে ছোট কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করে সে সকল কোম্পানির মালয়েশিয়ান শ্রমিকদের আগামি তিন মাস পর্যন্ত ১২০০ রিঙ্গিত  করে প্রদান করা হবে।

 এছাড়া মালয়েশিয়ার যেসকল কোম্পানিগুলোর গত 3 মাস যাবত তাদের লাভের  হার 50 শতাংশের নিচে চলেগেছে  সেই সকল কম্পানি গুলিকে মালয়েশিয়া সরকার ঋণ দিবে তাদের পরবর্তী ব্যবসা পুনঃগঠনের জন্য।

 বিদেশি শ্রমিকদের জন্য যা রয়েছে ২৫% কম

 মালয়েশিয়া সরকার মালয়েশিয়ার নাগরিকদের জন্য বেতন কাঠামো এবং আগামী তিন মাস পর্যন্ত তাদেরকে বেতন দিবে সরকারের পক্ষ থেকে কিন্তু বিদেশী শ্রমিকদের জন্য তেমন কোন সুবিধা দেয়া হয়নি এই সরকারের প্যাকেজ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিদেশি শ্রমিকরা বেতন ছাড়াই আগামী দু-তিন মাস যদি কাজ না থাকে তাহলে তারা বেতন পাবে না, যদি কোন কোম্পানি অনুগ্রহ করে তাদের বেসিক বেতন দেয় বা এটা কোম্পানির উপর নির্ভর করে কিন্তু সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা নেইসরকারের প্যাকেজে। শুধু বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে তাদের ভিসা নবায়নের জন্য 25 শতাংশ ডিসকাউন্ট দেয়া হয়েছে যা মূলত কোম্পানির মালিকদের লাভ শ্রমিকরা এর থেকে কোনকিছুই উপকৃত হবে না। মালয়েশিয়া শ্রমিক রয়েছেন দীর্ঘদিন যাবৎ এদেশে রয়েছেন তাদের বিশ্লেষণ কিছু কথা উল্লেখ করা হলো।

  বর্তমানে মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বে অর্থনীতি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সেখানে বর্তমান মালয়েশিয়া সরকার তাদের নিজ দেশের নাগরিকদের সুরক্ষার জন্যই মূলত এই সুযোগটি দিয়েছে তবে 25 পার্সেন্ট ডিসকাউন্ট বিদেশি শ্রমিকদেরভিসা নবায়নের জন্য সাধুবাদ জানানো যায়। তিনি বলেন যেখানে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন তারা বাংলাদেশী অবৈধ শ্রমিকদের এই মহামারীর সময়ে  বাংলাদেশের ফেরত পাঠাতে চাচ্ছে এমনকি বাংলাদেশকে হুমকি দিয়েছে পেরত আনার জন্য  সে হিসাব করলে মালয়েশিয়া অনেক ভালো এবং এই দুর্যোগের সময় শ্রমিকদের কিছুটা হলে পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়া সরকার সুতরাং মালয়েশিয়ার  সরকারকে ধন্যবাদ জানানো যায়।